1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার রাধাকানাইয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলনের ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ইউনিয়নের পলাশতলী পশ্চিমপাড়া মুছার মিল সংলগ্ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য মঈনুদ্দিন খান সিফাত। বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা সহ দেশের নৈতিকতা ধ্বংস করেছে। বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ভ্রষ্ট শিক্ষার্থীদের সঠিক পথে নিয়ে আসতে কাজ করে। এছাড়াও রাজনীতির মাঠে নৈতিক উন্নতি সাধনে গুরুত্ব দেয় ইসলামী ছাত্র আন্দোলন।

জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে রাধাকানাই ইউনিয়নের ইসলামী ছাত্র আন্দোলন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে রেজাউল করিম, সহ সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ করিম এবং সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জল হোসেনের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঈনুদ্দিন খান সিফাত। পরে তাদের শপথ বাক্য পাঠ করান তিনি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!