1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পবিত্র মাহে রামাযান উপলক্ষে ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জেলা ভিত্তিক হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী শহরের হেলাল কমিউনিটি সেন্টারে হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলের প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। বক্তব্যে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কৃতিত্বের প্রসংশা করে বিজয়ীদের শুভেচ্ছা জানান। এসময় তিনি ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশনের ভবিষ্যত সাফল্য কামনা করে সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিযোগিতায় হিফজুল কুরআন, হামদ ও নাত প্রতিযোগিতা পর্বে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল করিম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা ইসমাইল সিদ্দিকী আবির, ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা মুর্শিদ কারীম আজাদী ও ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুক্তাদির আল হাক্কানী।

সংশ্লিষ্ট তথ্য মতে, জেলা ভিত্তিক ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের এই কার্যক্রম ফুলবাড়ীয়াতে প্রথম। এর দ্বারা ক্বওমী অঙ্গনের শিক্ষার্থীরা নিজেদের প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠা করছে। ফলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছে। এমন আয়োজনের জন্য ইনসানিয়্যাহ জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী অভিভাবকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!