
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার নগদ অর্থ প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পশ্চিম পলাশতলী এলাকার স্থানীয় নিম্ন আয়ের পরিবারের মাঝে এ উপহার নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ সেবক আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, সমাজসেবক ও লেখক কবি জালাল উদ্দীন, প্রভাষক আব্দুল মতিন শেখ, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সদস্য রফিকুল কালাম তোতা মিয়া, আব্দুল জলিল ও সমাজসেবক জয়নাল আবেদীন মাস্টার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক মোহাম্মদ জাহার আলী।
বক্তব্যে বক্তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠন প্রতিষ্ঠাকালীন সময়ের বিভিন্ন বর্ণনা ও প্রেক্ষাপট উপস্থাপন করেন। এছাড়াও অসহায় ও হতদরিদ্রদের জন্য সংগঠনটি সর্বাবস্থায় কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। বলেন, উপজেলায় সংগঠনটির সদস্য নন এমন কেউ যদি প্রবাসে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ দেশে এনে দাফন করা পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন।
প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সফল করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসাইন, উপদেষ্টা মুজিবুর রহমান খান, সহকারী ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক শরিফ ফকির, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম, সদস্য আশরাফুল আলম, আনিস মিয়া, আকাশ তরফদার ও ফরিদা বেগম প্রমুখ।