1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জাগ্রত আছিম গ্রন্থাগার এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন এবং সেরা পাঠকদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান/২০২৫ইং

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাগ্রত আছিম গ্রন্থাগার এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ ২০২৫ ইং) সকাল ১০.০০টায় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন এবং সেরা পাঠকদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন- কৃষিবিদ আবদুল্লাহ আল মাহমুদ সুজন, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার, ব্র্যাক ব্যাংক পিএলসি।

সভাপতিত্ব করেন- গ্রন্থাগারের সম্মানিত উপদেষ্টা, শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আসাদুজ্জামান আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেছেন- শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেকুর রহমান, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ গোলাম ফারুক, গ্রন্থাগারের উপদেষ্টা শ্রদ্ধেয় মোজাম্মেল হক শুভাকাঙ্খী ফয়সাল আকাশ।

এসময় ২০২৪ সালে গ্রন্থাগার থেকে সবচেয়ে বেশি বই পড়ুয়া ১৬ জন সেরা পাঠক এবং বই পাঠ কর্মসূচি ২০২৫ এর সেরা ২০ জন পাঠককে পুরষ্কৃত করা হয়েছে। এছাড়াও তিনদিন ব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বই মেলায় সার্বিক সহযোগিতায় করেন: বেনজিন প্রকাশন, পড়ুয়া বুকশপ এবং আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন।

১৫ মার্চ থেকে ১৭ মার্চ, শনিবার, রবিবার এবং সোমবার প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকেল ৫.০০ টা পর্যন্ত এই বইমলা চলমান থাকবে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!