1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এনআইডিতে ডাকনাম, একাধিক স্ত্রীর নাম যুক্ত করা নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, অনেক সময় কোনো কোনো নারী এসে তার নাম স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেন।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গতকাল সোমবার দুপুরে তার দপ্তরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এনআইডি সংশোধনের প্রচুর আবেদন আসছে। এসব আবেদনে দেখা যাচ্ছে, অনেক ব্যক্তির ‘ডাকনাম’ পাওয়া যাচ্ছে না। সে কারণে অনেক ক্ষেত্রে সেটা (সমস্যার) সমাধান করা যাচ্ছে না।

তিনি বলেন, এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ গতকাল এ নিয়ে আলোচনায় প্রাথমিক একটা চিন্তা করেছে যে বাংলাদেশে প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করেন। সেক্ষেত্রে এনআইডির ২ নম্বর ফরমে ডাকনাম নিয়ে আসা যেতে পারে, যা সম্ভবত অনেক লোককে আইডেন্টিফাই (চিহ্নিত) করতে সহায়তা করবে।

এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, অনেক সময় কোনো কোনো নারী এসে তার নাম স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেন। একাধিক স্ত্রী যদি কারো থাকে, তাহলে আগেই যদি সেটা আমরা সংগ্রহ করে নিই দুই নম্বর ফরমে, তাহলে দেখা যাবে ভবিষ্যতে সেই সমস্যা আর থাকবে না।

তাই দুই নম্বর ফরমে এটা রাখা যায় কি না, আমরা তা আলোচনা করেছি। যদি কমিশন এটা অনুমোদন দেয় তাহলে আমরা সেটা দুই নম্বর ফরমে অন্তর্ভুক্ত করতে পারি।

তিনি আরও জানান, নির্বাচন কমিশন, সচিবালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করলে একাধিক স্ত্রীর নাম এনআইডির ২ নম্বর ফরমে অন্তর্ভুক্ত করা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!