1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্যরা চাইলে ফুলবাড়ীয়াকে বেকার মুক্ত করতে পারে: কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ফুলবাড়ীয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহ-ফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস রোডের সিবিএসটি কলেজে দোয়া ও ইফতার মাহফিলে ফুলবাড়ীয়া উপজেলার পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে তারুণ্যের ফুলবাড়ীয়ার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ কামরুল হাসান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন ফুলবাড়ীয়া উপজেলায় তারুণ্যের ফুলবাড়ীয়ার সমাজ সেবামূলক কার্যক্রমের প্রস-ংশা করেন।

বলেন, তারুণ্যের ফুলবাড়ীয়ার সদস্যরা যদি চায় এবং তাদের শ্রম ও মেধা সঠিকভাবে ব্যয় করে তাহলে ফুলবাড়ীয়ার বেকার সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মন-সিংহ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, তারুণ্যের ফুলবাড়ীয়ার আহ্বায়ক আরিফ রাব্বানী ও সদস্য সচিব এসএম আবু সাইদ প্রমুখ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!