1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ফুলবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৪৯ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন।

১৪ টি পদের মধ্যে ৮ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিতরা হলেন সহ সভাপতি ১, আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), সহ সভাপতি ২, নজরুল ইসলাম খান (দৈনিক সন্ধানী বার্তা), সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (দৈনিক কালের কন্ঠ), অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহামেদ নীলু (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (দৈনিক আজকের পত্রিকা), ধর্মীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা মোঃ মঞ্জুরুল হক (দৈনিক ময়মনসিংহ প্রতিদিন), কার্যকরী সদস্য ৩, কবীর উদ্দিন সরকার হারুন (দৈনিক সমকাল)।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ সাধারণ সম্পাদক আলী আশরাফ (দৈনিক মুক্তখবর) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোত্তালিব দরবারী (ফ্রিল্যান্স), তথ্য যোগাযোগ প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মদন মোহন দাস (দৈনিক ইনকোয়ারী রিপোর্ট), কার্যকরী সদস্য ১, রফিক আহমেদ মিঠু (দৈনিক যুগান্তর), কার্যকরী সদস্য ২, নূরুল ইসলাম খান (দৈনিক যায়যায়দিন)।

উল্লেখ্য, ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম পদাধিকার বলে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!