
শাহ মোহাম্মদ জাহিদ হাসান(ব্যুরো চিফ): যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আছিম পাটুলি ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মাদ্রাসার পক্ষ থেকে আছিম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ ইসমাইল হোসাইন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শাহ্ মোহাম্মদ জাহিদ হাসান সহকারী অধ্যাপক, মাওলানা ইব্রাহিম খলিল সহকারী শিক্ষক, মাহমুদুল হাসান সহকারী শিক্ষক, রুহুল আমিন।
অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন বলেন, বাঙালি জাতিই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। এটি আমাদের গর্বের বিষয়। যারা এ মহান দিনটিকে পাওয়ার জন্য জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। সভাপতি মোঃ ইসমাইল হোসাইন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।