1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): অ্যালায়েন্স স্কলার অর্গানাইজেশন কতৃক আয়োজিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রতিযোগিতা মূলক পরীক্ষা-২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের এমডি,দা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর মহিলা কলেজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ড. মনিরুল ইসলাম আখন্দ, এনডিসি,পিএসসি, পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান রুকন। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন।

আজ (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় ফুলবাড়িয়া আছিম বাজারে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও কর্মের ফলে দেশের উন্নয়নে অধিক গতি সঞ্চারিত হবে ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকের মেধাবীরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। শিক্ষায় পিছিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মেধাবী রয়েছে উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে তারা সু-শিক্ষিত হয়ে উঠবে। কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩২০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ১০ টি পর্যায়ের ১০৯ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে ১০ জনকে দেওয়া হয় লেপটপ, দ্বিতীয় স্থান অধিকারী দশ জনকে দেওয়া হয় ট্যাপ, তৃতীয় স্থান অধিকারী দশ জনকে দেওয়া হয় স্মার্ট ওয়াচ সহ ৪-১০ নম্বর স্থান অধিকারীদের মাঝে বিভিন্ন ধরনের পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!