1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে লিবারেল ফাউন্ডেশন”

  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তদানে লিবারেল ফাউন্ডেশন”

গতকাল শুক্রবার রামনগর টেউরারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ১৪তম বারের মতো এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহাগ মিয়া বলেন ‘২০২১’ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করছি আমরা।এটা নিয়ে ১৪তম বার। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ‘রক্তদানে লিবারেল ফাউন্ডেশনের’ সভাপতি ওয়ালিদ হাসান মুরাদ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম (রাছেল) প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল ক্যাম্পেইন সম্পাদক আবু নাঈম, আবিদ হাসান অর্থ সম্পাদক সাঈদি হাসান সহ-বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান সানি সহ- ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন মিয়া এবং সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!