1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উৎযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ – এই প্রতিপাদ্য নিয়ে ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ উপলক্ষে আজ সকাল ১০.০০ টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও বই পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাদেকুর রহমান সাদেক।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় আছিম এর প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান, গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পদ তালুকদার, সহঃ অর্থ সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, কার্যকরী সদস্য শ্রাবণ সরকার, মোঃ নিরব হাসান, আদিল আহনাফ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই দিনটিকে স্মরণ করে ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগার গুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।” এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়।

গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান জানান, “জাতীয় গ্রন্থাগার দিবস এবং জাগ্রত আছিম গ্রন্থাগারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগারের উদ্যোগে মাসব্যাপী বই পাঠ কর্মসূচি চলমান রয়েছে। অংশগ্রহণকারী পাঠক / শিক্ষার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।”

জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান রিয়াদ এবং পরিচালনা কমিটির সভাপতি এবিএম জাকির হাসান কাউসার উক্ত আলোচনা সভা, র‌্যালি এবং বই পাঠ কর্মসূচিতে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!