
শাহ্ মোহাম্মদ জাহিদ হাসান (ময়মনসিংহ ব্যুরো চীফ): ফুলবাড়িয়া উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে কংশেরকুল দরবার শরীফে এর উদ্যোগে ‘বড় দোয়া’ অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ সোমবার সকাল থেকেই মুসল্লিরা দলে দলে কান্দানিয়া স্কুল মাঠে আসতে থাকে। জোহরের নামাজ শেষে বয়ান শুরু হয়। বড় দোয়া অনুষ্ঠানে মাঠটি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠে। ফুলবাড়িয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও, ত্রিশাল, ভালুকা, উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বড় দোয়ায় অংশ গ্রহণ করে।
বড় দোয়ায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওঃ মুফতি মোঃ আল আমীন বিন কাসেম সাহেব, খতিব, কান্দানিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সহ-সভাপাতি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওঃ মুফতি মোঃ আসাদুজ্জামান জাবেরী সাহেব, মুহতামিম, কান্দানিয়া বাজার জান্নাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা।
এছাড়াও বড় দোয়ায় দেশবরণ্যে ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।
হালকায়ে জিকির ও আখেরী মোনাজাত পরিচালনা করেন কংশেরকুল দরবার শরীফের এজাজপ্রাপ্ত পীরে কামেল, হযরত মাওঃ আলহাজ্ব আছাদুজ্জামান ছিদ্দিকী সাহেব, কংশেরকুল দরবার শরীফ, ভালুকা, মোমেনশাহী।
বিএনপি নেতা ও ভবানীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ শাহীনূর মল্লিক জীবন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও দোয়ায় অংশ নেন।