1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার ফুলবাড়ীয়া(ময়মনসিংহ):

‘যেখানেই থাকি, থাকুক হৃদয়ে ফুলবাড়িয়া যতদিন বাঁচি, বাঁচুক প্রাণে ফুলবাড়ীয়া’ এই স্লোগান বুকে ধারণ করে ১৯৯২সালে ময়মনসিংহে ফুলবাড়ীয়ার একঝাঁক নবীন ও প্রবীণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সমিতির সদস্যরা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপেলার ১ টি পৌর সভা ও ১৩ টি ইউনিয়নের প্রবীণ ও তরুণদের উক্ত সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে।

ময়মনসিংহে বসবাসরত ফুলবাড়ীয়ার মধ্যে ভ্রাতৃত্ববোদ স্থাপনের নিমিত্তে প্রতিবছর এ সমিতি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। তারই ধারাবাহিগতায় ‘ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহে’ আয়োজনে ১ফেব্রুয়ারি, শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত মহড়া সেন্টার জমিদার বাড়িতে দিনব্যাপী অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটিতে ফুলবাড়ীয়া উপজেলা অঞ্চলের অধিবাসীগণ, যারা ময়মনসিংহের জেলাগুলোতে কর্মসূত্রে বসবাস করছেন তারা ও তাদের পরিবারবর্গসহ ময়মনসিংহ জেলায় বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার, ডাক্তার, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, জজ কোর্টের আইনজীবী,সাংবাদিক ও প্রশাসনে কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে’ আয়োজনে ১ফেব্রুয়ারি, শুক্রবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার জমিদার বাড়িতে দিনব্যাপী অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজনে স্পটটি ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতির সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

সবার উপস্থিতিতে পরিণত হয় যেন এক টুকরো ফুলবাড়ীয়া । শিশু কিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র, সাংস্তৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি।

অনুষ্ঠানে শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ইভেন্টের পাশাপাশি র‍্যাফেল-ড্র আয়োজন করা করা হয়।পরে পুরস্কার বিতরণ ও আলোচনা পর্বে অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্নার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুঃ আব্দুল লতিফ মিয়া, সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল হাকিম, সাবেক সভাপতি এডভোকেট শামসুল হুদা, জ্যেষ্ঠ সদস্য ব্যাংকার হাবিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ জামাল উদ্দিন সরকার, সিনিয়র সদস্য এডভোকেট মিয়া হোসেন, অ্যাডভোকেট গোলাম হোসেন,এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক রফিকুল আলম শহীদ,সাবেক দপ্তর সম্পাদক মাসুদ রব্বানী, বিশিষ্ট সমাজসেবক খাইরুল ইসলাম, অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক শাহনুর মামুন, খাইরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, এডভোকেট গোলাম ফারুক,যুব উন্নয়ন অফিসার আব্দুল আজিজ, সাখাওয়াত হোসেন তাপস মাস্টার, জাকির হোসেন মিলন মাস্টার, হারুনুর রশিদ মাস্টার, অ্যাডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, অ্যাডভোকেট হাবিবুল্লাহ, এডভোকেট জসীম উদ্দীন,মাষ্টার রফিকুল ইসলাম মন্ডল,বিশিষ্ট উদ্যোক্তা মফিজুল ইসলাম মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী সেকান্দর আলী,নাগরিক নেতা আফজাল হোসাইন, মোজাম্মেল হক সরকার ও বনভোজন উপ কমিটির আহবায়ক এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ,অ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকি, এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, প্রভাষক গোলাম মোস্তফা, এডঃঅনন্ত বসাক,সাবেক এমপি মরহুম বীরমুক্তি যোদ্ধা আমিরুল ইসলাম হীরার সুযোগ্য পুত্র শাহ আলমগীর,ময়মনসিংহ মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স মোসলিমা খাতুন,সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ,সাংবাদিক বাবলী আকন্দ,জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এজিএম ফাহাদসহ ১২৭ জন সম্মানিত সদস্যবৃন্দ টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ির বনভোজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিতে সকল সদস্যদেরকে সকলকে সাধারণের টিশার্ট দেওয়া হয়।

বনভোজন শেষে অতিথি, সদস্য ও ফুলবাড়ীয়া সমিতির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!