1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার এনায়েতপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) সন্ধ্যার পরে ইউনিয়নের এনায়েতপুর বাজারের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের মিছিলে মিছিলে অংশ গ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন। এসময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন মীর আসির উদ্দিন শিখন। এতে তিনি, কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখি পরিকল্পনা বর্ণনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান নাজিম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট কাজী রওশন দিল আফরোজ।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, শাহজাহান মীর, বিল্লাল হোসেন, আরিফ রাব্বানী, শওকত আলী আকন্দ, মোবারক হোসাইন, সদস্য রফিকুল ইসলাম রবি, সাইফুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষক দল নেতা মীর নূরুল আখের সোহরাব ও ইমান আলী সহ অন্যান্যরা।

বক্তব্যে বক্তারা বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের পাশাপাশি এনায়েতপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!