1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের আনন্দ ভ্রমণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ফুলবাড়ীয়া সংবাদদাতা: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ ভ্রমণ, সম্মাননা স্মারক প্রদান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলার গ্রীণ অরণ্য রিসোর্ট পার্কে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।

দুপুরে মধ্যাহ্নভোজের পর রিসোর্ট প্রাঙ্গনে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা আলহাজ্ব সেকান্দর আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মেডিকেল ইনস্টিটিউটের কার্যকরী পরিষদ সদস্য ডাঃ আব্দুল কুদ্দুছ, ডাঃ আব্দুল হাকিম মাষ্টার, লাল মাহমুদ লালু, শিক্ষার্থী মাহবুবুল আলম, জাকারিয়া হোসাইন, শাকের আলম, আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক সাইফুল ইসলাম।

পরে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরষ্কার একটি ডিনার সেট সহ ১৩ টি পুরষ্কার প্রদান করা হয়।

সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউট এর পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুক্রবার দিনব্যাপী গ্রীণ অরণ্য রিসোর্ট পার্কে আনন্দ ভ্রমণ করা হয়েছে। এতে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও রেফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!