
স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ আধুনিক হলরুমের বেইজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার ফুলবাড়িয়া উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল উপস্থিতিতে বেইজ ঢালাই কাজ শুরু করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, ঠিকাদারী ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বাদল, তদারকি কর্মকর্তা এলজিইডি’র উপ সহকারী কর্মকর্তা মো. মাহবুব হাসান, কার্য সহকারী শেখ ফারুক আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল বলেন, উন্নয়নমূলক কাজে কোন প্রকার অনিয়ম ছাড় দেওয়া হবে না। কাজ চলাকালীন সময় ইঞ্জিনিয়ারের উপস্থিতি কাজ চলবে, ইঞ্জিনিয়ার উপস্থিত নেই কাজ বন্ধ থাকবে।