1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আছিমে আই এফ আই সি ব্যাংকের আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মোবারক হোসাইন(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আছিম শাহাবুদ্দিন ডিগ্রী কলেজে আই এফ আই সি ব্যাংক পিএলসি টাঙ্গাইলের ধনবাড়ি শাখার অধিনে আছিম বাজার উপ শাখার আয়োজনে আগামীর প্রজন্মকে অর্থনৈতিকভাবে শক্তিশালীর মাধ্যমে স্বাক্ষরতার বিস্তার এবং প্রসার ঘটাতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু, শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, লোন অফিসার সায়মা সুলতানা, মার্কেটিং অফিসার মাহমুদুল হাসান ও প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন আই এফ আই সি ব্যাংক পিএলসির আছিম বাজার উপ শাখার অফিসার ইনচার্জ ওসমান গনি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্যে আই এফ আই সি ব্যাংক পিএলসি ধনবাড়ি শাখার ম্যানেজার রিপন বাবু ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেন।

এসময় তিনি আর্থিক পরিকল্পনা কি ও সঞ্চয় করা কেন প্রয়োজন এবং বিশেষ করে নারী উদ্যোক্তদের বিভিন্ন প্রকার ঋণ বিতরণ বিষয়ে সম্যক ধারণা উপস্থাপন করেন। পাশাপাশি ব্যাংকটিতে লেনদেন সংক্রান্ত বিষয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বাইরেও সাধারণ মানুষকে সংযুক্ত করার প্রক্রিয়া ও এর উপকারিতা উপস্থাপন করেন। পরে শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!