1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নতুন কমিটি : সভাপতি দিদার, সম্পাদক ফজলুল এবং সাংগঠনিক তারা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ মোবারক হোসাইন(ফুলবাড়ীয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ৪র্থ কার্যনির্বাহীর আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সংগঠনটির সাবেক উপদেষ্টা, ফুলবাড়ীয়া পৌরসভার বাসিন্দা এবং ওমান প্রবাসী দিদারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন রাঙামাটিয়া ইউনিয়নের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী ফজলুল হক আকন্দ এবং সাংগঠনিক সম্পাদক পদে বহাল রয়েছেন এনায়েতপুর ইউনিয়নের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী কামরুজ্জামান তারা।

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সংগঠনটির ৪র্থ কার্যনির্বাহী কমিটি নির্বাচন কমিশনের ৯ সদস্যদের যৌথ অংশ গ্রহণে ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ৪র্থ কার্যনির্বাহী কমিটি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সদস্য মুজিবুর রহমান খান।

তিনি বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ৪র্থ কার্যনির্বাহী আংশিক কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদগুলো নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির সর্বস্তরে মতামত সংগ্রহ করে সার্বিক দিক বিবেচনা করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাদেরকে নির্বাচিত করা হয় বলেন জানান তিনি।

নির্বাচিত হওয়ার পরে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তাদের উপর অর্পিত দায়িত্ব পালন গুরুত্বের সাথে পালন করবেন বলে জানিয়েছেন। জানা গেছে, অচিরেই প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পূর্নাঙ্গ কমিটি প্রকাশিত হবে। এই লক্ষ্যে কাজ করছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলায় ২০২১ ইং সালের ১লা এপ্রিল আত্মপ্রকাশ ঘটে উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে “প্রবাসী পরিবার মানবিক সংগঠন”। গত কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণের সময় দেশে অবস্থানরত প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষদের বাস্তব অবস্থা পর্যালোচনা করে তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস থেকেই এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিলো।

প্রতিষ্ঠার পর থেকেই কোন প্রকার দায়বদ্ধতার বাইরে থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১৪টি পর্যায়ের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ও শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!