1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদের নতুন জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ ও মালিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার(৭ জুলাই), উপজেলা পরিষদের হল রুমে এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংবদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার এমপি।

অনুষ্ঠানের শুরুতেই নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন জাতীয় সংবদ সদস্য আব্দুল মালেক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকার্তা  কাবেরী জালাল।

অনুষ্ঠানে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রাকিব, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রাণী সাহা, ফুলবাড়ীয়া পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারমীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণের পক্ষে বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিক্ষক প্রভাষক মতিন শেখ।

বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন নির্বাচনে বিজয়ী হওয়ায় সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ফুলবাড়ীয়াকে উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট উপজেলা গঠনের পাশাপাশি মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে নকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার ফুলবাড়ীয়াকে আরো এগিয়ে নিতে সকল জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরে বিদায়ী ও নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দদের সমর্থনক্রমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব কে প্যানেল চেয়ারম্যান এক এবং মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রাণী সাহাকে প্যানেল চেয়ারম্যান দুই ঘোষণা করেন।

এছাড়াও স্থায়ী কমিটিগুলো গঠন করার জন্য দর নির্বাচিত জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!