1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

উৎপল কর গং ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট তথ্য প্রচারে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আঃ মালেক সরকারের বিরুদ্ধে উৎপল কর গং কর্তৃক ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট উস্কানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে জনগনের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার দুপুরে কুটুমবাড়ী কনভেনশন সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ শরাফ উদ্দিন শর। এ-সময় বক্তব্য রাখেন বড়বিলা পরিবহন লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আকন্দ, আওয়ামীলীগ নেতা এজিদুল হক, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, রফিকুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আহসান হাবিব ইলিয়াস।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, আওয়ামীলীগ নেতা সিরাজ-উদ-দৌলা মঞ্জু প্রমুখ। অন্যান্য নেতৃবৃন্দ সকলেই বলেন, এমপি সাহেবের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভ হত্যার বিচার দাবি করছি। শ্রমিক লীগ নেতা ইলিয়াস বলেন, হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে তীব্র নিন্দা জানাই। এজিদুল হক বলেন, আমরা যদি কাঁদা ছুড়াছুড়ি করি তাহলে প্রকৃত হত্যাকারী বিচার পাব না।

ফেসবুক আই ডি থেকে উৎপল কর যে লেখাটি দিয়েছে তা দুঃখ জনক। শুভ হত্যার বিচার দাবি করছি।যারা কমেন্টে করেছেন তাদের ও বিচার চাই। শরাফ উদ্দিন শর বলেন, ময়মনসিংহ জেলায় বিভিন্ন ভিআইপি দের বিরুদ্ধে উৎপল কর গং কর্তৃক ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। হত্যার বিচার দাবি করছি পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। জামিনে গিয়ে এমপি মহোদয় এর পাশে থেকে ছবি পোস্ট করেছে। উৎপল কর গং কর্তৃক ফেসবুক আইডি থেকে মিথ্যা বানোয়াট তথ্য ডিলেট করে তাহলে আমরা মামলায় যাব না। পাশাপাশি স্থানীয় এমপির কাছে ক্ষমা চাইতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!