
গতকাল ১৫ ডিসেম্বর ২০২৫, সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে দ্বি-বার্ষিক পরিদর্শনে উপস্থিত হন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক।
সকালেই পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সালামি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
পরিদর্শনকালে জেলা পুলিশের কর্মপরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।