1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

শেষ পরীক্ষার সময়, মেয়ের খাতা দেখতে গিয়ে ফাঁসলেন শিক্ষক বাবা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এইচএসসি পরীক্ষা শেষে মেয়ের খাতা দেখার অভিযোগে শিক্ষক বাবা আতিকুল ইসলামকে (৫০) ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলাকালে ফুলবাড়িয়া আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে তাকে এ কারাদণ্ড দেন কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।

আতিকুল ইসলাম আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক বলে জানা গেছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ১০১ নম্বর কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীর খাতা উলট পালট করে দেখছিলেন আতিকুল ইসলাম নামের এক ব্যক্তি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ম্যাজিস্ট্রেট এসে তাকে আটক করে সাজা দেন।

আছিম শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন বলেন, নিজের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় শিক্ষক আতিকুল ইসলামকে পরীক্ষার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। পরীক্ষার সময় শেষ হলে তিনি কক্ষে প্রবেশ করেছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার বলেন, পরীক্ষা চলাকালে কক্ষে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার অপরাধে শিক্ষককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!