1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও আছিম পাটুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একেএম বদরুল আলম মাসুদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব মোকছেদ আলী সহ অন্যান্যরা।

গতকাল রবিবার বিদ্যালয় কক্ষে নতুন কমিটির প্রথম সভায় যোগদান উপলক্ষে সভাপতি সহ অন্যান্যদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আবু জাফর মোহাম্মদ ইলিয়াস, নজরুস্ম ইসলাম, শ্রী সত্য চন্দ্র দাস, দাতা সদস্যের পক্ষে হারুন অর রশীদ হারুন, সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা শারমিন, প্রতিষ্ঠাতা সদস্য হেলাল উল ইসলাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি এ এস এম ইয়াহিয়া, আব্দুল হেলাল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাজেরা খাতুন।

এসময় রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব মোকছেদ আলী নতুন সভাপতির নিকট বিদ্যালয়ের অবকাঠামোগত এবং সার্বিক উন্নতি প্রত্যাশা করেন।

প্রতিষ্ঠানটির নব নির্বাচিত পরিচালনা সভাপতি একেএম বদরুল আলম মাসুদ বিদ্যালয়টি নানাবিধ সমস্যার সমাধান পূর্বক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মোকছেদ আলী নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম বদরুল আলম মাসুদকে বেবি মওদুদ রচিত বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার শিরোনাম শীর্ষক একটি বই উপহার প্রদান করেন।

এর আগে স্থানীয় ছাত্রনেতা বায়েজিদ আহমেদ সহ অন্যান্যরা নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম বদরুল আলম মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!