1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

রাবি’র মেধাবী শিক্ষার্থী কামাল হোসেন মীর পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন মীর।

রবিবার (৪ মে) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয়ের পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মোঃ কামাল হোসেন মীর দাওসা গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন মীরের সন্তান। বর্তমানে তিনি ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

কামাল হোসেন মীর বলেন, “দাওসা পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।

এই দায়িত্ব যেমন আমার জন্য সম্মানের, তেমনি বিশাল দায়িত্বও। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!