1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসন নয় বরং ভিন্ন আসন থেকে নির্বাচন করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাবেদ রাসিন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসন নয় বরং ভিন্ন আসন থেকে নির্বাচন করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাবেদ রাসিন।

সোমবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে তার ফেসবুক আইডিতে এ তথ্য জানান তিনি।

এডভোকেট জাবেদ রাসিন লিখেন, প্রিয় ফুলবাড়ীয়াবাসী, ময়মনসিংহ–৬ আমার কাছে শুধু একটি আসন নয়, এটি আমার শিকড়, আমার মানুষের ঘাম, আশা আর সংগ্রামের গল্প। আপনাদের ঘরে ঘরে গিয়ে যে ভালোবাসা আর দোয়া পেয়েছি, তা কোনো নির্বাচনী সমীকরণে মাপা যায় না।

আমি আপনাদের সন্তান হিসেবেই আপনাদের কাছে এসেছিলাম, ক্ষমতার জন্য নয়, পরিবর্তনের স্বপ্ন নিয়ে। আজ দলের বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাকে ভিন্ন একটি আসনে দায়িত্ব নিতে হচ্ছে।

এই বিদায় আমার জন্য সহজ নয়। অনেক অপ্রাপ্তি, অসমাপ্ত কথা আর অপূর্ণ স্বপ্ন রয়ে গেল। তবুও আমি বিশ্বাস করি ফুলবাড়ীয়ার সাথে আমার সম্পর্ক ভোটের মধ্যে সীমাবদ্ধ নয়। ফুলবাড়ীয়া আমার হৃদয়ে ছিল, আছে, থাকবে।

আমি যেখানেই থাকি, আপনাদের অধিকার, উন্নয়ন আর ন্যায়ের প্রশ্নে আমার কণ্ঠ কখনো নীরব থাকবে না। ফুলবাড়ীয়াকে শিল্পোন্নত করার আমার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া, ভালোবাসা আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে সাথে রয়ে যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!