1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে দাঁড়িপাল্লার জয় — এমপি নির্বাচিত অধ্যক্ষ কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পঠিত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে দ্বাদশ/ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতা ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ৭৫,৯৪৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ আখতার সুলতানা ফুটবল প্রতীকে পেয়েছেন ৫২,৬৬৯ ভোট।

এছাড়া অধ্যাপক মো. জসিম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১,২৩৪ ভোট এবং আকতারুল আলম ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮,৯৯৪ ভোট। অপর প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১,৯৩৮ ভোট।

সরকারি ফলাফল অনুযায়ী, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩,২৭৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়।

এ আসনের ভোটারদের প্রত্যাশা— নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, দুর্নীতি দমন ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!