1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মানবতার কল্যাণের নিমিত্তে স্বদেশ হাসপাতাল ও হেল্থ কেয়ার সৃষ্টি হয়েছে – অধ্যক্ষ কামরুল হাসান মিলন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোবারক হোসাইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর এলাকায় স্বদেশ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারী) ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ীয়া হেল্থ কেয়ার লিমিটেডের সহযোগিতায় এবং তারুণ্যের ফুলবাড়ীয়ার বাস্তবায়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ীয়া হেল্থ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানবতার কল্যাণের নিমিত্তে স্বদেশ হাসপাতাল ও হেল্থ কেয়ার সৃষ্টি হয়েছে। হাসপাতাল দুটি ব্যবসায়ীক উদ্দেশ্যে সৃষ্টি হয়নি। এখানে অন্যান্য সাধারণ হাসপাতালের ন্যায় চিকিৎসকদের জন্য কোন লভ্যাংশ থাকেনা বরং সেটা রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়।

তিনি বলেন, অসহায়, গরীব ও প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে স্বদেশ হাসপাতালে। এসময় তিনি প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বদেশ হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাবুল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, স্বদেশ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সিয়াম আল হাসান শুভ, হেল্থ কেয়ার লিমিটেডের পরিচালক এনামুল হক, তারুণ্যের ফুলবাড়ীয়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাইদ, সদস্য দেলোয়ার হোসাইন, সিরাজ আল মাহমুদ তারেক, খাইরুল ইসলাম ও হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ভবানীপুর এলাকার চিকিৎসা গ্রহীতাগণ বিনামূল্যে সেবা গ্রহণ করেন। এতে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন স্বদেশ হাসপাতাল এবং হেল্থ কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। পরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রোগী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন তিনি।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!