1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহ ফুলবাড়ীয়া-৬ আসনে তানভীর আহমদ রানা কেন জনপ্রিয়তার শীর্ষে?

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া-৬ আসনে সম্ভাব্য প্রার্থী তানভীর আহমদ রানা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এলাকাজুড়ে তাঁর নাম উচ্চারিত হচ্ছে নতুন নেতৃত্বের প্রতীক হিসেবে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর জনপ্রিয়তার পেছনে রয়েছে এক সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্য, জনসেবামূলক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে আন্তরিক আগ্রহ।

তানভীর আহমদ রানার দাদা মরহুম আলহাজ্ব শাহাবুদ্দীন মৌলভি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রাদেশিক পরিষদের সদস্য। শিক্ষার প্রসারে তিনি নিজের প্রায় ১০০ কোটি টাকার সম্পদ দান করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা আজও তাঁর সমাজসেবার দৃষ্টান্ত হিসেবে এলাকায় আলোচিত।

অন্যদিকে তাঁর পিতা, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমদ, ১৯৯৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ২৫ বছর ধরে ফুলবাড়ীয়া উপজেলার বিএনপির অভিভাবক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এমপি হওয়ার আগে থেকেই তিনি ৮০০ থেকে ৯০০ জনকে বিনামূল্যে সরকারি চাকরিতে সহায়তা করেন। এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় রাস্তা, সেতু, স্কুল, কলেজ নির্মাণসহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

তাঁর মৃত্যুতে ফুলবাড়ীয়া বিএনপির রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা আজও কেউ পূরণ করতে পারেননি। অনেক নেতার আবির্ভাব ঘটলেও সাংগঠনিক দুর্বলতা ও জনগণের সঙ্গে দূরত্ব কাটানো সম্ভব হয়নি।

এই সময়ে, পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তানভীর আহমদ রানা আমেরিকার বিলাসবহুল জীবন ত্যাগ করে এলাকায় ফিরে আসেন। জনগণের সেবা, উন্নয়ন ও বিএনপির পুনর্গঠনে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করেন তিনি। বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে জনসংযোগ, গণশুনানি ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।

স্থানীয়দের মতে, তানভীর আহমদ রানা শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন ভিশনসম্পন্ন তরুণ নেতা, যিনি ফুলবাড়ীয়ার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করতে পারেন।

এলাকাবাসীর প্রত্যাশা—আগামী জাতীয় সংসদ নির্বাচনে তানভীর আহমদ রানা এমপি মনোনয়ন পেলে, আবারও ফুলবাড়ীয়ার উন্নয়ন ও ঐতিহ্যের স্বপ্ন পূরণ হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!