1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ডিগ্রী কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়ীয়ায় ডিগ্রী কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত। ৩০ অক্টোবর(সোমবার) ময়মনিসংহের ফুলবাড়ীয়া কলেজের উচ্চ মাধ্যমিক (বিএমটি সহ), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমান।

বক্তব্যে ড. মোঃ মশিউর রহমান বলেন, আমার প্রিয় স্বদেশে একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা যখন নবীনবরণ করছি গাজায় শিশু মা ইজরায়েলের গুলিতে মুহুর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বের মন্দা দেখি আমাদের বাজারে দ্রব্যের ক্রয় মুল্য বাড়ে। যে শিার্থী নতুন করে পৃথিবী গড়তে চায় এবং বাংলাদেশ গড়তে চায় তার সামনে কী তুলে ধরছি আমরা, সেই সব উত্তর একই সাথে অনুসন্ধান করতে হবে। ফেইসবুক ব্যবহার করবে, ইউটিউব ব্যবহার করবে, গান শুনবে, পৃথিবীকে জানবে, ফেইসবুকে টুপ করে এক বন্ধুকে ইনভাইট করবে, সেই বন্ধু তোমার সাথে সংযুক্ত হবে।

উপাচার্য আরও বলেন, এদেশে কিছুদিন আগে বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতু হবে না, কারণ আমরা দুর্নীতি করেছি। আমরা প্রমান করেছি, আমরা দুর্নীতি করিনি, আত্নমর্যাদায় আমরা পদ্মাসেতু তৈরি করেছি।

ফুলবাড়ীয়া কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনন্দ মোহন কলেজের অধ্য মোঃ আমান উল্লাহ, বাংলাদেশ কাস্টমস ডেপুটি কমিশনার ও মোটিভেশনাল স্পীকার সুশান্ত পাল, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, গভর্ণিং বডির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, ডা. সেলিম রেজা, চান্দালী সরকার, শফিকুল ইসলাম তোতা, শফিকুল ইসলাম নয়ন, অব. শিকদের পে সহকারী অধ্যাপক (অব.) এস এম আবুল হাশেম প্রমুখ।

আনুমানিক পঞ্চাশ হাজার লোকের তারকা খচিত সমাবেশ, গণভোজ এবং অভূতপূর্ব আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ফুলবাড়িয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!