1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া’য় সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দুই ভাইস চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া) : ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ।

বুধবার (২৬ জুন) ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শপথ শেষে নতুন জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব ও সংগীতা রানী সাহা ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

শপথ শেষে ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে নেমে সর্বসাধারণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। রিক্সাওয়ালা, চা বিক্রেতা, পথচারী, দোকানদার, রস বিক্রেতা, বই বিক্রেতা সহ নানা শ্রেণির মানুষ নব নির্বাচিত জনপ্রতিনিধির হাত থেকে ফুল পেয়ে দারুন খুশি। এ সময় স্ব স্ব প্রার্থীর কর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের শেষে উপজেলা সদরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!