1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহসহ চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): কুমিল্লা, যশোর, ময়মনসিংহ ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের শিক্ষা বোর্ড থেকে মাউশিতে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে ৭ জানুয়ারির মধ্যে বোর্ড থেকে তাদের মাউশিতে অবমুক্ত হতে বলা হয়েছে। ওএসডি হওয়া বোর্ড চেয়ারম্যানরা হলেন- যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. নিজামুল করিম, ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. অলিউর রহমান।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা ক্যাডারের এ চার কর্মকর্তা ৭ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ বিকালে তারা অবমুক্ত বলে গণ্য হবেন।

এর আগে চাকরির বয়সসীমা শেষ হওয়ায় ৩০ ডিসেম্বর পিআরএলে যান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। ফলে দেশের ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৬টি বোর্ডের চেয়ারম্যান পদ এখন শূন্য।

উল্লেখ্য, আবাসন ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!