1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বীরমুক্তিযোদ্ধা বাবুলের সহধর্মিণী মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পঠিত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে এলিফ্যান্ট রোড ময়মনসিংহ অডিটোরিয়ামে, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সিনিয়র সহ সভাপতি ও জিলা সমিতি ঢাকা এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সহধর্মিণী প্রয়াত ফেরদৌসী রহমান কুসুম (সাবেক মন্ডল বাড়ী হাই স্কুলের সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর সহ সভাপতি)এর রুহের মাগফিরাত কামনা করে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, সঞ্চালনায় বিভাগ সমিতি ঢাকা এর যুগ্ম মহা সচিব মোঃ হেলাল উদ্দীন।

সভায় মরহুমের সমিতির প্রতি অবদানের বিষয়ে ও সাংগঠনিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন, শিল্পপতি এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন, এড. খলিলুর রহমান,এম এ মান্নান,ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর, ইন্জিঃ এম এইচ খান টুটুল, ইন্জিঃ রাশেদুল হাসান খান,মশিউর রহমান বাবুল,এড. জিতেন্দ্র চন্দ্র বর্মন, অধ্যক্ষ শফি খন্দকার, ইন্জিঃ আলতাফ হোসেন, এড. রুহুল আমিন,লতিফুল ইসলাম,মোঃ লুৎফর রহমান, রীনা পনিডিত,আসাদুল্লাহ, মোঃ কবির খান,আদনান শাহরিয়ার নাজিন, মাহরুজ তালাল দাইয়ান, কোর্ট অফিসার আমিনুল ইসলাম,আলহাজ্ব ইকবাল হোসেন,ডাঃ ইব্রাহিম. শামসুল হক, ইন্জিঃ লোটন,অধ্যক্ষ কামরুজ্জামান মামুন, মোঃ আলী, খায়রুল প্রমূখ।

প্রয়াত ফেরদৌসী রহমান কুসুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন ও অধ্যক্ষ শফি খন্দকার আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!