1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ ফিলিপ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি, জাহাজ শিল্প, শিক্ষা ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার গর্ব মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ ফিলিপ।

১৯৮৭ সালে সোর্ড অব অনারসহ পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হয়ে সেনা জীবন শুরু করেন তিনি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে ২০২১ সালে দুই তারকা জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।

সেনা জীবনে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মতো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থায়। প্রাক্তন যুগোস্লাভিয়া, বসনিয়া ও লাইবেরিয়ায় জাতিসংঘ মিশনে সামরিক পর্যবেক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক এবং সেনা সদরের ওভারসিস অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে তিনি ভ্রমণ করেছেন বিশ্বের ৬০টিরও বেশি দেশে।

সামরিক জীবনের পাশাপাশি শিক্ষা ও গবেষণাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন মেজর জেনারেল মনিরুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ সামরিক একাডেমি, প্রতিরক্ষা স্টাফ কলেজ ও জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে তিনি বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী Summit Power Limited Bangladesh এবং Summit Oil & Shipping Co. Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে আছেন।

এর আগে তিনি দেশের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান The Structural Engineers Ltd. (Bangladesh)-এর নির্বাহী পরিচালক ছিলেন।

শিক্ষাক্ষেত্রে অবদান রাখার ধারাবাহিকতায় তিনি বর্তমানে নর্থ সাউথব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দশের অধিক বিশ্ববিদ্যালয়ে একই পদে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক ইস্যুতে তিনি সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। টেলিভিশনের বিভিন্ন টকশোতে নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেন মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ ফিলিপ।

১৯৬৭ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা ড. আব্দুল মোত্তালিব ফুলবাড়িয়া উপজেলার প্রথম পিএইচডিধারী।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। জন্মভূমি ফুলবাড়িয়ার উন্নয়নে তিনি নিরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!