1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফুলবাড়ীয়ার আছিম বাজারে এডভোকেট রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোবারক হোসাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রেজাউল করিম চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এই দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের আপামর জনসাধারণের উন্নয়ন সম্ভব হবে। এসময় তিনি ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান মাস্টার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান রুপক, আরাফাত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোস্তফা হোসাইন, সদস্য সচিব জাহিদুল হাসান রনি, ইউনিয়ন যুবদল নেতা জাহিদ হাসান রুবেল, আনিসুর রহমান, জহিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!