1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ফুলবাড়িয়ার চান্দের বাজারে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ৩ অক্টোবর) সন্ধ্যার পরে ফুলবাড়িয়া পৌর সদরে চান্দের বাজারে ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।

ফুলবাড়ীয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাহসিনা হক লিরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মশিউর রহমান মামুন,আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান বুলু
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুজ্জামান তানভীর, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খালেদ বিন সাঈদ।

বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের ভোট হরন করেছিলো অবৈধ হাসিনা সরকার। বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি। অনুরোধ করেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করতে হবে। এসময় তিনি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে গেলে পৌরসভা সহ উপজেলার সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!