1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সমর্থনে বিশাল নির্বাচনী প্রচার মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মুরাদ হাসান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ একত্রিত হলে জনসভায় পরিনত হয় ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ।

এতে অংশ নিয়ে কর্মী সমর্থকরা আগামীর ফুলবাড়ীয়াকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে কামরুল হাসান মিলনের বিজয় প্রত্যাশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, কৃষক, শ্রমিক, নারী ও তরুণদের অধিকার আদায়ের নির্বাচন হবে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন। বলেন, জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে। অধ্যক্ষ কামরুল হাসান মিলন আশ্বস্ত করেন, সুযোগ পেলে ফুলবাড়ীয়াকে আধুনিক, সমৃদ্ধ ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গঠন করা হবে।

সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী সহ দশ দলীয় জোটের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় খোলা গাড়ী থেকে হাত নেড়ে সকলকে অভিনন্দন জানান জামায়াত মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!