
স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির নেতারা।
রবিবার (১৩ অক্টোবর) রাতে পৌর বিএনপির উদ্যোগে ৪নং ওয়ার্ডের চানাচুরের মিল, সুবের দোকান মোর ও তারার মার্কেট এলাকার দোকান ব্যবসায়ী ও পথচারীদের ৩১ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
এর আগে তারার মার্কেট এলাকার স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে সংক্ষিপ্ত পথসভায় একেএম শমসের আলী বলেন, দেশকে সঠিকভাবে বিনির্মানের জন্য তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এসময় তিনি আগামী সময়ে বিএনপি সরকার গঠন করলে মহিলাদের বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে ফুলবাড়ীয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, পৌর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, সদস্য গোলাম মোস্তফা সুরুজ, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, বিএনপি নেতা মোহাম্মদ এমদাদুল হক, শাহাবুদ্দীন সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার, বিএনপি নেতা রমজান আলী, মোহাম্মদ তারা মিয়া, কবির হোসেন, মোখলেছুর রহমান সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।