1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবে : মতবিনিময় সভায় একেএম শমসের আলী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাবে ফুলবাড়ীয়া পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন বলে জানিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য একেএম শমসের আলী। তিনি বলেন, পৌর বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পৌরসভার ৯ টি কেন্দ্র থেকে বিপুলসংখ্যক ভোটে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে শহরের ফুট প্লেজার পার্টি সেন্টারে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পৌর বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একেএম শমসের আলী বলেন, আগামী দিনে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া পৌরসভাকে সমৃদ্ধ পৌরসভা হিসেবে গঠন করতে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, মনিরুজ্জামান সোহাগ, আলহাজ্ব আব্দুল মালেক, আবু বকর সিদ্দিক, গোলাম মোস্তফা সুরুজ, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, ডাঃ মিজানুর রহমান, আব্দুল মান্নান, শামীম আহমেদ, বিএনপি নেতা ডাঃ জাহিদুর রহমান খসরু, শাহাবুদ্দীন সরকার, এমদাদুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা আলাল আহমেদ, কৃষক দল নেতা মোহাম্মদ আল আমিন সহ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!