
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির নেতারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পৌর বিএনপির উদ্যোগে ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেইট, গৌরিপুর রোড ও ফুলবাড়ীয়া মেইন রোড সহ ওয়ার্ডের আশেপাশের রোডের বিভিন্ন দোকান ব্যবসায়ী ও পথচারীদের ৩১ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। এসময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করে তাদের খুঁজ খবর নেন।
পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তিনি বলেন, ৭নং ওয়ার্ড থেকে বিএনপির নেতারা ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ৭নং ওয়ার্ড সহ সকল পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য ও ময়মনসিংহ জর্জ কোর্টের এপিপি এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, পৌর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, সদস্য গোলাম মোস্তফা সুরুজ, মিজানুর রহমান, ডাঃ জাহিদ হাসান খসরু, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিএনপি নেতা মতিন সিকদার, মোহাম্মদ শাহাবুদ্দীন, মোহাম্মদ সেলিম সরকার, এমদাদুল হক ও মোখলেছুর রহমান সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।