1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর বিএনপির উদ্যোগে ৮নং ওয়ার্ডে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১দফা প্রচারে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর বিএনপির নেতারা।

রবিবার (১২ অক্টোবর) রাতে পৌর বিএনপির উদ্যোগে ৮নং ওয়ার্ডের কে আই সিনিয়র মাদরাসা রোড, ছনকান্দা রোড ও ফুলবাড়ীয়া মেইন রোডের বিভিন্ন দোকান ব্যবসায়ী ও পথচারীদের ৩১ দফা সংবলিত লিফলেট প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। এসময় তিনি পথচারী ও ব্যবসায়ীদের সাথে সালাম এবং কুশল বিনিময় করেন।

পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য পৌর বিএনপি মাঠে কাজ করে যাচ্ছে। বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়ীয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গঠন করা হবে।

লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য ও ময়মনসিংহ জর্জ কোর্টের এপিপি এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, পৌর বিএনপির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, সদস্য গোলাম মোস্তফা সুরুজ, মিজানুর রহমান, ডাঃ জাহিদ হাসান খসরু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার, শাকিল ইসলাম বাবুল, বিএনপি নেতা কামরুল ইসলাম, খাইরুল হাসান, এমদাদুল হক, রমজান আলী, ফারুক হোসেন, মোহাম্মদ তারা মিয়া, কবির হোসেন, মোখলেছুর রহমান সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!