1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর বিএনপির আলোচনা সভায় শমসের আলী – সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোবারক হোসাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার পরে ফুলবাড়ীয়া পৌর ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে খালপাড় এলাকার একটি রাইস মিল প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। এতে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভাটি জনসভায় পরিনত হয়।

প্রধান অতিথির বক্তব্যে একেএম শমসের আলী বলেন, ফুলবাড়ীয়া পৌর বিএনপিতে একটি মহল ষড়যন্ত্র শুরু হয়েছে। নেতাকর্মীদের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় একেএম শমসের আলী আগামী দিনের যেকোন আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে তার পাশে চেয়ে বিপুল পরিমাণ মানুষ উপস্থিত হওয়ায় তাদের ধন্যবাদ জানান।

ফুলবাড়ীয়া পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার, সদস্য মনিরুজ্জামান সোহাগ, এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা সুরুজ, সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক, ডাঃ জাহিদ হাসান খসরু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন সিকদার, মোহাম্মদ আশরাফুল আলম, এমদাদুল হক, মোহাম্মদ তারা মিয়া, রমজান আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু তাহের সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!