1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা একেএম শমসের আলী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব সারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপ উৎযাপন কমিটিকে উপহার প্রদান করা হয়। পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় একেএম শমসের আলী হিন্দুধর্মাবলম্বীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সর্বাবস্থায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য এডভোকেট আবুল হাসনাত খান বিপুল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সদস্য মনিরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা আশরাফুল আলম, ফারুক হোসেন, মোশাররফ হোসেন, আবু তাহের সরকার, সেলিম সরকার, এমদাদুল হক, তারা মিয়া, কৃষক দল নেতা আল আমিন, বিএনপি নেতা জামাল কাজী ও আবু বকর সিদ্দিক প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!