1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র ও অর্থ প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে দরিদ্র প্রতিবন্ধীকে স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

শনিবার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইত বিলের পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানেন সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের শিক্ষা সম্পাদকের পিতা মফিজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফুলবাড়ীয়ার অসহায় মানুষদের জন্য বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম করে যাচ্ছে। এসময় তিনি তার সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। বলেন, তাদের এই কার্যক্রমকে আরো সুদুরপ্রসারি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, উপদেষ্টা বাসির চৌধুরী বাবুল, মুজিবুর রহমান খান, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলাম, উপদেষ্টার পিতা আমছর আলী মন্ডল, সমাজসেবক শাহরিয়ার আহমেদ বুলবুল, আকবর তালুকদার, খাইরুল ইসলাম, রাসেল মিয়া, সোয়াইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর রহমান মাসুদ তালুকদার, সমাজসেবক হযরত আলী সিকদার সহ অন্যান্যরা।

পরে স্থানীয় বিকলাঙ্গ প্রতিবন্ধীকে তার স্বচ্ছলতা ফেরাতে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এনায়েতপুর ইউনিয়নের অনুষ্ঠান সফল করতে উপদেষ্টা হামিদুল ইসলাম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সহ শিক্ষা সম্পাদক আজাহার আলী, উন্নয়ন সম্পাদক এ আর শিমুল, সদস্য জাহিদুল ইসলাম ও মোবারক হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে দিকনির্দেশনা প্রদান করেন উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোনতাছির রহমান খোকন, উপদেষ্টা রফিকুল আলম, হাফিজুল ইসলাম, নাজমুল হাসান, ইমরুল কায়েস, ওমর ফারুক, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম সেলিম, রাসেল মিয়া, সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক কবির হোসেন, আনিছ মিয়া, শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন, আবুল কালাম, কোষাধ্যক্ষ আমির হামজা, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সদস্য সচিব আলহাছ মিয়া, সদস্য আসাদ মোল্লা, সদস্য সচিব আসাদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, পরিবেশ সম্পাদক হৃদয় খান রাসেল, সদস্য হাবিবুল্লাহ, মমিনুল ইসলাম, আশরাফুল আলম, সাদিকুল ইসলাম, হারুন অর রশীদ, হামিদ সিকদার, দুলাল মিয়া, সাজাহান মিয়া, রফিকুল ইসলাম, কাউসার আহমেদ, প্রদীপ চন্দ্র, আব্দুল হালিম, মোহাম্মদ আলম, মনিরুজ্জামান, এস এইচ রানা, বুলবুল আহমেদ, মনির হোসেন, রাসেল মিয়া, মুশফিকুর রহমান, গণি মিয়া, সপন মিয়া, নাজমুল হোসেন, আব্দুলাহ রিপন, আয়ুব আলী ও আল আমিন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!