
মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ীতে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আগামী ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বৈদ্যবাড়ী পশ্চিম পাড়া মকবুল আমীন বাড়ী মসজিদ সংলগ্ন মাদ্রাসা বাইতুন নূর এ সংগঠনটির প্রচার সম্পাদকের পিতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, উপদেষ্টা রফিকুল আলম, মজিবুর রহমান খান, রাসির চৌধুরী বাবুল সহ স্থানীয় সমাজসেবক মোশাররফ হোসেন, মজিদ সরকার ও রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
পরে স্থানীয় নিম্ন আয়ের পরিবারকে ঈদ উপহার এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল এবং দেশ ও জাতির শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ও প্রচার সম্পাদক কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সফল করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি দিদারুল ইসলাম, সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুনতাসির রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসাইন, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক আনিছ মিয়া, কোষাধ্যক্ষ আমির হামজা, সদস্য রাসেল মিয়া, পানজু মিয়া, বিল্লাল হোসেন, আইয়ুব আলী, নাইমুল হোসেন, রবিন মিয়া, মিজান মিয়া, আল আমিন, জাহাঙ্গীর আলম ও আলম মিয়া প্রমুখ।