1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার পাঞ্জানায় জামায়াত নেতা জহিরুল ইসলামের আয়োজনে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা এলাকার বাসিন্দা সাবেক প্রবাসী, সমাজসেবক ও ২নং ওয়ার্ড জামায়াত নেতা জহিরুল ইসলামের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) পাঞ্জানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নূরুল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফর রহমান, ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি দুলাল মিয়া ও সেক্রেটারি ডাঃ রফিকুল ইসলাম ও ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কেন্দ্র পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সহ পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক সকলকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে যে কোন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের শান্তি শৃংখলা নিশ্চিত করতে একমাত্র মহান আল্লাহ তায়ালা প্রদত্ত জীবন-বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এজন্য আগামী সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!