1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার আল আমিন উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণে ৫০ হাজার ৫ শত ৫০ টাকা অনুদান প্রদান করেছে ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আল আমিন উচ্চ বিদ্যালয়ের গেইট নির্মাণ কাজে ৫০ হাজার ৫ শত ৫০ টাকা অনুদান প্রদান করেছে প্রতিষ্ঠানটির ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও বাস্তবায়ন উপ কমিটি আল আমিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নির্মাণাধীন গেইটের কাজের জন্য এ অনুদান প্রদান করেন তারা। এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান রাসেল সহ অন্যান্য শিক্ষক মন্ডলীদের হাতে আনুষ্ঠানিক অনুদানের টাকা হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষক মন্ডলীরা। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান রাসেল, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, মোস্তফা কামাল রিপন ও শাখাওয়াত হোসেন ভবিষ্যতে বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি এমন ভালোবাসা অটুট থাকবে বলে প্রত্যাশা করেন।

১৯৯৭ ব্যাচের পক্ষে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোহাম্মদ আবু সাইদ বলেন, বিদ্যালয়ের এ মহতি কাজে অংশ নিতে পেরে খুবই আনন্দিত তারা। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবে ১৯৯৭ ব্যাচ।

অনুষ্ঠানে ৯৭ ব্যাচের পক্ষে আরো উপস্থিত ছিলেন কথা এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউটর গৌরাঙ্গ চন্দ দে, পুটিজানা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক কানন চৌহান ও হাট কালির বাজারের একটি ডেন্টার কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুকুল মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও বাস্তবায়ন উপ কমিটির সদস্য সাইফুল ইসলাম ও ওয়ার্ড বিএনপি নেতা লাল মাহমুদ সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!