1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় সমাজসেবক তাওহিদ ইসলামের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্যারিস সুইমিং পুলের সত্বাধিকারী, ব্যবসায়ী ও সমাজসেবক তাওহিদ ইসলামের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারী) সকালে ফুলবাড়ীয়া পৌরসভার গার্লস স্কুল রোডের মোড়ে আশেপাশের শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হালিম, সাংবাদিক রফিকুল ইসলাম, শামীম আহমেদ নীলু, মির্জা মনজুরুল হক, মোহাম্মদ হাবিব, আজিজুল ইসলাম ও আলফা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল হামিদ সহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা তাওহিদ ইসলামের উদ্যোগের প্রশংসা করেন এবং তার মানবিক কাজগুলো তুলে ধরেন। তারা বলেন, তাওহিদ ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি একজন সমাজসেবকও বটে। তার মতো ব্যক্তিরা সমাজের দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা বলেন, তাওহিদ ইসলামের উদ্যোগ সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের দানশীলতার ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, জানা গেছে, তাওহিদ ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তার কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মসজিদ মাদ্রাসার উন্নয়ন, এতিম ও দুস্থদের সহায়তা, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান ইত্যাদি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!