1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ১২(সেপ্টেম্বর) পৌর সদরের বটতলা কাঁচা বাজার কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ হযরত আলী আকন্দ এর সভাপতিত্বে, বিএনপি নেতা এড. হুমায়ুন কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, ময়মনসিংহ জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাখন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবির সালেক, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আঃ করিম প্রমুখ।

এ সময় শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য বৃন্দ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার বলেন, বিগত সময়ে অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে। এগুলো ক্ষমা করে দিয়ে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই এবং সকলের সাথে মিলে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই।

যেখানে মানুষের ভ্রাতৃত্ববোধ থাকবে, সম্মান থাকবে, কোন হানাহানি থাকবে না, ন্যায় বিচার থাকবে। বিগত ফ্যাসিস্ট বেহায়া সরকার কোন উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে লুটপাট করে খেয়েছে। আগামীতে দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ফুলবাড়ীয়াকে সর্বোচ্চ উন্নয়নে রাখবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!