1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় যানজট নিরসনে শ্রমিক দলের এপ্রন ও বাঁশি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে যানজট নিরসনে পৌর শ্রমিক দলের উদ্যাগে ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে যানবাহন নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তায় নিয়োজিত ২০ জন স্বেচ্ছাসেবককে আনুষ্ঠানিক ভাবে এপ্রন ও বাঁশি প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পরে শহরের কে আই সিনিয়র ফাজিল মাদ্রাসা রোডের পৌর শ্রমিক দলের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ এপ্রন ও বাঁশি প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান। বক্তব্যে তিনি পৌর শ্রমিক দলের এ উদ্যোগকে স্বাগত জানান। বলেন, এ কার্যক্রমের মাধ্যমে যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, ওমর ফারুক মাস্টার, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, শ্রমিক দল নেতা ফজলুল হক, কামরুজ্জামান বিপ্লব, উজ্জ্বল মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!