1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): ১৫০, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের নাম পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীয়া উপজেলা ঐক্যবদ্ধ জনতার আয়োজনে অধ্যাপক জসিম উদ্দিন এর পক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর একাংশ নেতাকর্মীরা ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চব্বিশে চত্ত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজান গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাও. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মুঞ্জু, কবির হোসেন, মোঃ ইউসুফ প্রমুখ।

বক্তরা বলেন, অধ্যাপক জসিম উদ্দিন স্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি সকলস্তরের মানুষের ভালবাসা অর্জন করেছেন। দলীয় মনোনয়ন পরিবর্তনের সময় এখনও আছে। আমরা দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। আমরা স্যারের পাশে ছিলাম, আগামী দিনেও আমরা পাশে থাকব। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের হতাশ না হতে অনুরোধ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!